ডায়াল সিলেট ডেস্ক ॥ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু।
এ সময় নতুন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজু। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও রাজুর পরিবার-পরিজনসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, রাজু কুলাউড়া উপজেলার আলালপুর গ্রামের সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের পুত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের বড় ভাই।