মনজু বিজয় চৌধুরী॥ শেখ হাসিনার বারতা নারী -পুরুষ সমতা’ এই শ্লোগান সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গল- কমলগঞ্জ সীমান্তবর্তী এলাকার কমলগঞ্জ উপজেলাধীন নন্দরানী চা বাগানে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে গৃহীত প্রকল্প (২য় পর্যায়ে) মহিলাদের ক্ষমতায়ন নিয়ে উঠন বৈঠকে আলোচনা করা হয়।
বুধবার (২৯ মার্চ) সকালে অনুষ্ঠিত উঠন বৈঠকের আয়োজন করে কমলগঞ্জ উপজেলার তথ্য সেবা প্রদানকারী সংস্থা তথ্য আপা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা তথ্য সেবা কর্মকর্তা স্বর্নালী সিনহা, তথ্য সেবা সহকারী আমিনা ইসালম মৌ, নিশা রানী দেব, অফিস সহায়ক বিশাল কানু, মাধবপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্যা মালতি বোনার্জি প্রমুখ।
বৈঠকে সমাজে নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি, চাকরির আবেদন, ভর্তি পরীক্ষার ফরম পূরণসহ কৃষি, স্বাস্থ্য, ব্যাবসা ও মহিলাদের আইনী সহায়তার নানা দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার নানান উদ্যোগ হাতে নিয়েছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করা হচ্ছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নারীরা সাম্বলম্বী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়াও তিনি আগামী এক সপ্তাহের মধ্যে নন্দরানী চা বাগানে শিশু খাদ্য বিতরণের আশ্বাস প্রদান করেন।