মনজু চৌধুরী॥ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মৌলভীবাজারে নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন ও টেকসই বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৬ জুন বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এরপর তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করেন এবং মোবাইল এ্যাপস ‘মৎস্য অভয়ারণ্য’ উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি দপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন।