৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেদারল্যান্ডসেও স্থগিত অ্যাস্ট্রাজেনেকার টিকা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ডস। টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বাঁধাসহ সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের কারণে সর্বশেষ দেশ হিসেবে ইউরোপের এই দেশটি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করল।

আপাতত ২৯ মার্চ পর্যন্ত নেদারল্যান্ডসে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত থাকবে। এই সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে দেশটি।