১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

পঞ্চগড়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আলমগীরের গাড়ি ভাঙচুর

পঞ্চগড়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আলমগীরের গাড়ি ভাঙচুর

ডায়ালসিলেট ডেস্কঃঃ পঞ্চগড় শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উশৃঙ্খল যুবক।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় এই ঘটনা ঘটে। এসময় তাঁর সঙ্গে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্যও আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে তাঁর গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের কাচ পুরোটাই ভেঙে ফেলে। এসময় আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।