৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঠানটুলা থেকে অস্ত্রসহ যুবক আটক

ডায়ালসিলেট ডেস্ক::

সিলেটের পাঠানটুলা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে বিদেশী শর্টগান ও ৪ রাউন্ড গুলিসহ সেবুল আহমদ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে ২৮ রাউন্ড কার্তুজের খোসা জব্দ করে। গ্রেফতারকৃত সেবুল আহমদ জালালাবাদ থানাধীন আখালিয়া নয়াপাড়া এলাকার রইস আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে জালালাবাদ থানা পুলিশ অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (১৫ মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইনের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সেবুল আহমদকে গ্রেফতার করেছে।