মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা সদর থেকে নিয়মিত প্রকাশিত ‘পাতাকুঁড়ি দেশ’ পত্রিকা পরিবারের পক্ষ থেকে বিদায়ী উপলক্ষে জেলা প্রশাসক নাহিদ আহসানের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
বুধবার ২২ মার্চ পৌর জনমিলন কেন্দ্রে সম্মাননা স্মারক তুলে দেন ‘পাতাকুঁড়ি দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জনকন্ঠ, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক মৌমাছি পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন। বাংলাভিশনের ক্যামেরা পার্সন মো: আব্দুল্লাহ, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহরিয়ার খান সাকিব।