২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আমেনা বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমেনা ওই এলাকার মৃত হাফিজ মিয়ার স্ত্রী। নিহতের ছেলে রমজান আলীর বরাত দিয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, আমেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজ করেন। একপর্যায়ে বুধবার সকালে পাশের বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। ক্যশৈনু আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।