২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ডায়াল সিলেট ডেস্ক :   মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সিয়াম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নানা রুহুল আমিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহত শিশুর বড় বোন রামিসা (৭) তার নানাকে এসে জানায় সিয়ামের মেদেহ পুকের ভেসে ওঠেছে। এসময় বাড়ির লোকজন সবাই ঘুমে ছিল। নিহত সিয়ামের
আরও দুই বোন রয়েছে। রামিসা (৭) ও তাহামনি (৩)। নিহত শিশুর পিতার নাম
বিল্লাল মিয়া। তিনি দুবাই প্রবাসী। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মিরপুর এলাকার ভুগলী গ্রামে। দরবেশ নগর নুরানীয়া হাফেজিয়া মাদরাসার প্রথম শ্রেণিতে অধ্যয়নত।