১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডায়ালসিলেট::

সিলেট পুলিশ লাইনে নার্সিং কোয়ার্টারে কাজ নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন টাইলস শ্রমিক মৃত্যু বরন করেছেন । বিষয়টি নিশ্চিত করেছেন কতোয়ালী থানার ওসি তদন্ত সৌমেন মিত্র । মৃত শ্রমিকের নাম কিবরিয়া (২০)। তিনি কানাইঘাট উপজেলার সরকার বাজার এলাকার নাজমুল ইসলাম এর ছেলে । নাজমুল বর্তমানে নগরীর কাজিটুলা এলাকার বাসিন্দা ।

কতোয়ালী থানার ওসি তদন্ত সৌমেন মিত্র বলেন, টাইলস ফিটিংস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মারা গেছেন । লাশটি বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে আছে । পোষ্ট মর্টেম শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হবে ।

এ/