মনজু বিজয় চৌধুরী ॥ মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ড্রেন শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ২২ মার্চ বিকেল ৫টায় জন মিলন কেন্দ্র মৌলভীবাজার পৌরসভার নিজ অর্থায়নে ২০০জনকে সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সৈয়দ নকিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর আব্দুল মতিন, উপ-সহকারীপ্রকৌশলী (যান্ত্রিক)আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ।
মৌলভীবাজার পৌরসভার ড্রেন শ্রমিদের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি মুসুরী, ২ কেজি আলু, ২ লিটার তেল,২ কেজি পিয়াঁজ দেওয়া হয়।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, সামনে পবিত্র রমজান উপলক্ষে পৌরসভার ড্রেন শ্রমিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলাম। আগামীতে পবিত্র ঈদূল ফিতর আসছে তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের আমরা সকলেই এসকল মানুষের পাশে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।