৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

প্রধানমন্ত্রী নির্দেশনায় কুলাউড়া থানায় জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষের উদ্যোগ নিয়েছেন ওসি মো. আব্দুছ ছালেক

প্রধানমন্ত্রী নির্দেশনায় কুলাউড়া থানায় জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষের উদ্যোগ নিয়েছেন ওসি মো. আব্দুছ ছালেক

মনজু বিজয় চৌধুরী: পুলিশ নিয়মিত কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ নিয়েছেন কুলাউড়া থানার  (ওসি) মো. আব্দুছ ছালেক। পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকলেও ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনার পরই থানার  (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে থানা কমপ্লেক্সের চারপাশের পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকারের শাকসবজি ও ফল বাগান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি ফুলের বাগান রয়েছে।
সরেজমিন থানা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, থানা চত্বরে প্রায় ৫০ শতক পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে বিভিন্ন ধরনের সবজি চাষ করার উদ্যোগ নিয়েছেন ওসি। এতে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাক, পেঁয়াজ, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম, মুলা, ধনেপাতাসহ ২০ ধরনের শাকসবজির চাষ করা হয়েছে। অবসর সময়ে ওসিসহ থানার পুলিশ সদস্যরাই সবজি ক্ষেত দেখাশোনা করেন।
ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন হলে থানা কমপ্লেক্সের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
ওসি মো. আব্দুছ ছালেক বলেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি জেলা পুলিশ সুপার এর নির্দেশনা রয়েছে- থানা প্রাঙ্গণের আনাচে-কানাচে যেখানেই পতিত জায়গা রয়েছে সেখানেই শাকসবজির বাগান করতে হবে। তারই ধারাবাহিকতায় থানার চারিদিকে বিভিন্ন প্রকার শাকসবজি চাষের উদ্যোগ নেয়া হয়েছে।
উলেখ্য: ১৫ জুন তিনি কুলাউড়া থানায় যোগদান করার পরই নিজের বেতনের টাকায় থানার সৌন্দর্য বর্ধনের কাজ করে যাচ্ছেন।