৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

প্রবাসীদের অর্থায়নে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের পাঁচশত পরিবারবর্গের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রবাসীদের অর্থায়নে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের পাঁচশত পরিবারবর্গের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক॥ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিবেদিত মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে একাটুনা ইউনিয়নের কচুয়াস্থ মরহুম মিয়াজান আল মনসুরের বাড়িতে জেলার প্রায় পাঁচশত পরিবারের মধ্যে ৮ লাখ টাকা মূল্যের সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে যুব সংগঠক শামীম আহমদ ও  ইউপি মেম্বার মনিরুল ইসলাম ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর এলাকার সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আবু সুফিয়ান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্টের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ফাউন্ডার্স ট্রাষ্টি নুরুল ইসলাম মাহবুব, খালেদ চৌধুরী, টিপু সুলতান চৌধুরী, সাবেক মেম্বার শেখ সালামত তালুকদার, হাবিবুর রহমান মকবুল, শাহ শাফি কাদির, মেজর তারেক মাহমুদ, শামীম আহমেদ তরফদার, শাহ গিয়াস উদ্দিন ও ফারুক আহমদ।

প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান ও দোয়া করেন মাওলানা আবুল কালাম আজাদ।

সংগঠনের বাংলাদেশ টিমের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার,  ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, সাংবাদিক গিয়াস আহমদ. সিতার আহমদ, আলিম আহমদ, পারভেজ আহমদ, নানু মিয়া, মোহাম্মদ কামাল মনসুর, আব্দুল আজিজ বাকি, জামাল আহমেদ, তাজুল চৌধুরী, হোসাইন আহমদ, নানু মিয়া, শাওন আহমদ, সুমেল আহমদ ও  কুতুব মিয়া প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্টের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, এবারের রামাদানে ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরণের এই মহতি উদ্যোগে যারা অর্থ ও শ্রম দিয়েছেন এবং উপস্থিত অতিথিবৃন্দসহ আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এইসব মহতি কাজে সহযোগীতাকারী দেশে-বিদেশের সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফাউন্ডেশনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে আজবধি মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিবওয়েল স্থাপন, অসহায় পরিবারবর্গের ছেলে-মেয়েদের লেখাপড়া  ও বিয়েতে সাহায্য করা, অসুস্থ রুগীদের  চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও প্রতিভা মেধা প্রকল্পের আওতায় মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণ।

বিভিন্ন  ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান এবং একাটুনাবাজার  স্কুলে শহীদ মিনার নির্মাণ ও দীর্ঘ দিনের স্বপ্ন একাটুনা ইউনিয়ন মিনি স্টেডিয়াম বাস্তবায়ন কার্যক্রমে অব্যাহত সহযোগিতাসহ  প্রতিবছর রামাদান প্রজেক্টের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও সবাই মিলে, আর্ত মানবতার সেবায় মানবতার কল্যাণে কাজ করে আপন গতিতে ঐক্যের বন্ধনে আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দরা।