ডায়ালসিলেট ডেস্ক :: “ঈমান, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এবং আন্তরিক সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব,সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের প্রানবন্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে গত ১১ই মার্চ পূর্ব লন্ডনের কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাউথ ইস্ট রিজিওনের কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, সংগঠনের পেট্রন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর,
কো-কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর জামাল হোসেন, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক,ইউকে বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, টিভি টুয়ান্টি ফোর এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান,কাউন্সিলর মুজিবুর রহমান জসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক শাহ শাফি জানান, ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা রফিক উদ্দিন, শেখ নুরুল ইসলাম,মোক্তার আলী, হেলেন ইসলাম, মুন কুরেশি,মুজিবুর রহমান, আব্দুর রহিম রনজু, শাহ শাফি, আসমা মতিন, হেনা বেগম, আব্দুল মালিক, আবুল কালাম, কদর উদ্দিন, আজম আলী, আহমেদ সাদিক ও ওয়াহিদ আলী সহ বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি। সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। একইসাথে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।