২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চুগঞ্জে ভারতীয় মদসহ আটক ২

ডায়ালসিলেট::

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অভিযানে ভারতীয় ২ বোতল মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার সর্দার কলোনির অস্থায়ী বাসিন্দা শান্ত বিশ্বাস (২৫) ও উপজেলার কুতুবপুর গ্রামের মৃত এখলাস মিয়ার পুত্র খালেদ আহমেদ (২৬)

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ পুর্ব বাজার এলাকায় তাদের আটক করা হয়। এসময় ধৃতদের কাছ থেকে ভারতীয় অফিসার চয়েস ও

এসি ব্লাক ব্রান্ডের দুই বোতল মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধিন বলে জানান তিনি।