আর্ন্তজাতিক ডেস্ক ::
ফ্রান্স ও পোল্যান্ডে আংশিকভাবে লকডাউন পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি দেশ দুটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সংক্রমণ কমাতে আংশিক লকডাউন দিয়েছে দেশ দু’টি।
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ১৬টি এলাকার অন্তত ২১ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে দেশে করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গের শঙ্কা রয়েছে।
এদিকে পোল্যান্ডে দোকানপাট, সাংস্কৃতিক এবং খেলাধূলার যাবতীয় ইভেন্ট তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশে গত নভেম্বরের পর দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।