মনজু চৌধুরী:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা মৌলভীবাজার মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি শিশু ও আগত শিশুদের মাঝে খেলনাসামগ্রী বিতরণ করা হয়।
১৭ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠান উদ্ভোধন করেন সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালালউ দ্দিন মুর্শেদ। আরও উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃএম. এম. হক,শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ এ.কে. জিল্লুল হক, সাধারণ সম্পাদক মান্নান আহমেদ, এবং ইকবাল হোসেন খান,সৈয়দ তোফাজ্জল হোসেন, কাজী সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। অতিথিরা প্রায় ১০০ জন শিশুর হাতে বল,পুতুল, গাড়ি, ঝুনঝুনি প্রভৃতি খেলনা সামগ্রী তোলে দেন।