মনজু বিজয় চৌধুরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারে জেলা যুবলীগ এর উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি মঙ্গলবার জেলা শহরের বেরিরপার পয়েন্টে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ কোর্টের পি পি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এড. রাধা পদ দেব সজল, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৩০০ জনকে কম্বল বিতরণ করা হয়।