১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট-সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নাদেল

বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট-সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নাদেল

ডায়াল সিলেট ডেস্ক  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার ১৭ জানুয়ারি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কুলাউড়ার কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেলকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল তাকে ২য় বারের মতো কাজ করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে নাদেল আরও বলেন, আগামীতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দলের সিনিয়র সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক গৌরা দে ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন, চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, আ.লীগ নেতা অধ্যক্ষ আব্দুল মান্নান।

সভার শুরুতে সংবর্ধিত শফিউল আলম চৌধুরী নাদেলকে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।