৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।

বৃস্পতিবার ১ জুন মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. উর্মি বিনতে সালাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এছাড়াও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।