২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় বিএসটিআই’র অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালায় তারা। এসময় সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত বিস্কুট ও ব্রেড পণ্যে গুনগত মাণ চিহ্ন ব্যবহার করার অপরাধে কলেজ রোডে বিসমিল্লাহ বেকারিতে ৫০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে মেসার্স সিমরাহ ফুডস এন্ড বেভারেজে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।