১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যহাতির আক্রমণে মসজিদের ইমাম আহত

ডায়ালসিলেট ডেস্ক :: কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় নামাজ পড়াতে যাওয়া সময় হাতির আক্রমণে পিয়ার আহমেদ (৩৮) নামে মসজিদের ইমাম আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সিকদার পাড়ায় মোহাবিল্লা খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত পিয়ার আহমেদ একই এলাকায় খায়ের আহমেদের ছেলে। তিনি বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

ইমামকে হাসপাতালে নিয়ে আসা মো. ফারুক বলেন, পিয়ার আহমেদ ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মোহাবিল্লা খান বাড়ির সামনে হাতির আক্রমণে আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সে কর্মরত এক কর্মকর্তা বলেন, ভোর ৬টার দিকে আহত ইমামকে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ডায়ালসিলেট/এম/এ/