মনজু বিজয় চৌধুরী॥ বন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো: জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিনসহ মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা। বিশেষ করে মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ক্ষুদে শিক্ষার্থী ও স্কুল এন্ড কলেজের স্টাফদের নিয়ে পুষ্পমাল্য অর্পন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বর্ণালী পাল, এসময় জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনার চত্বর থেকে জয়বাংলা শোভাযাত্রা নামে এক বন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালীতে নানা রঙের পোষাক ও ফেস্টুন নিয়ে লোকজন ও নানা শ্রেণী পেশা ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। র্যালীটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ ছিল। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও বঙ্গবন্ধুকে এপ্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন। তিনি বলেন সারাদেশের মতোই মৌলভীবাজারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে।