২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ববির প্রস্তুতি

বিনোদন ডেস্ক;:দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো শোনা হচ্ছে না চিত্রনায়িকা ববির। সবশেষ গত বছর ‘আকবর’ সিনেমার শুটিং করেছিলেন। এরপর করোনা এলো। নিজেও সংক্রমিত হয়েছিলেন। আগে জানিয়েছিলেন শুটিং মিস করলেও পুরোপুরি ফিট না হয়ে কাজে ফিরবেন না। এবারো জানালেন আরেকটু সময় নিয়েই ধীরে সুস্থে শুটিং শুরু করবেন। এরমধ্যে ‘রণযোদ্ধা’ ও ‘ভাগিরথী’ শিরোনামের দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ১০ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন ইতিহাসনির্ভর সিনেমা হাতে নিলেন।