স্পোর্টস ডেস্ক::বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নতুন করে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। শনিবার রাতে অভিজ্ঞ এই পেসারকে দলে নেয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলা রুবেল বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের ১৬তম সদস্য। স্ট্যান্ডবাই তালিকায় থাকায় আগে থেকেই দলের সঙ্গে ওমানে রয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার ।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শামীম হোসেন।
ডায়ালসিলেট এম/