৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় ও দক্ষিণ – উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় ও দক্ষিণ – উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা

 

 

 

ডায়ালসিলেট রিপোর্ট :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটি গ‌‌‌‌‌‌ঠন করা হয়েছে।

 

 

রবিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

 

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটিতে ৫সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে এস এম জিলানী, সাধারণ সম্পাদক পদে রাজীব আহসান, ১ম সহ-সভাপতি পদে ইয়াছিন আলী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

 

 

 

এদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে শফিউদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়েছে।

 

ঢাকা মহানগর উত্তর শাখায় সভাপতি পদে মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন এর নাম ঘোষণা করা হয়েছে।