৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা ইশরাক ও তার ব্যক্তিগত সহকারী নিখোঁজ

 

 

 

 

ডায়ালসিলেট রিপোর্ট :: ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তার ব্যক্তিগত সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে বিএনপি।

 

 

সোমবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, সোমবার বিকেল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক ও তার ব্যক্তিগত সহকারীর হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে কি অবস্থায় আছে কেউই জানে না।