১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দা জানিছেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দা জানিছেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম

ডায়ালসিলেট::

বিশ্বনাথে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুক্তরাজ্য ইষ্ট লন্ডন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সামসুল ইসলাম।

তিনি বলেন, জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার জন্য বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে কাল্পনিক ও গায়েবি মামলা দায়েরের ঘটনায় বোঝা যায়, সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় দোষী বানিয়ে অন্যায়ভাবে নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করতে চায়।
বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ/