ডায়ালসিলেট::আকবরের ফাঁসি চাই মিছিলে উত্তাল সিলেট এসপি অফিস। ফাঁসি ফাঁসি চাই আকবরের ফাঁসি চাই, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে? খুনি আকবরের ফাঁসি চাই এই রকম বিভিন্ন স্লোগান করছেন সিলেট জেলা পুলিশ সুপারের অফিসের সামনে সাধারণ জনতা।
আকবরকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসার পর হাজারো জনতা জড়ো হন পুলিশ সুপার কার্যালয়ে ।
এসময় বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করতে জনতার সামনে বক্তব্য দিচ্ছেন এসপি ফরিদ উদ্দিন । এসময় তিনি বিক্ষুদ্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানান ।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যার ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ/