১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন

রাহনামা শাব্বীর চৌধুরী সভাপতি-মাসুমা টফি একা সাধারণ সম্পাদক

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর কার্যকরী কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জিন্দাবাজারস্থ সিলেট ম্যাটস-এর কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সর্বসম্মতিক্রমে রাহনামা শাব্বীর চৌধুরীকে সভাপতি ও মাসুমা টফি একাকে সাধারণ সম্পাদক এবং দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

কমিটিতে উপদেষ্টাবৃন্দ হলেন জুবেরী আবু সাঈদ, মোহাম্মদ শামছ উদ্দিন, সুফিয়ান আহমেদ চৌধুরী, হাসিব চৌধুরী, রোকসানা হক, দেওয়ান এ এইচ এম মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, আদিত্য নজরুল, কাউসার জাহান লিপি, মুসলে উদ্দিন, আজাদ খান, উত্তম কুমার চৌধুরী, বিনতা দেবী।

 

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি ইশরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, বিমলেন্দু পাল, জুঁই ইসলাম, লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক রওশন আরা বাঁশি খূৎহৈবম, আন্তর্জাতিক সমন্বয়ক দেওয়ান নূর চৌধুরী, রওনক চৌধুরী, দেওয়ান সোলেমান আশরাফী, জওয়াহের হোসেন, আশরাফ আহমদ, নিয়াজমিন চৌধুরী, সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তারেক, সহ সাহিত্য সম্পাদক রাজা রাকিব, প্রচার সম্পাদক শুকরানা বেগম, সহ-প্রচার সম্পাদক কামাল আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল, আইন বিষয়ক সম্পাদক শিপারা বেগম শিপা, সহ-আইন বিষয়ক সম্পাদক রেহেনা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার বিথী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিমান বিহারী, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দা রিমি কবিতা,সহ সমাজ কল্যাণ সম্পাদক শিপলু আমিন চৌধুরী। সিনিয়র সদস্য ছয়ফুল আলম পারুল, ঋষিকেশ রায় শংকর, সুফিয়া জমির ডেইজি, নাজনীন আক্তার কণা, লিপি খান, জাহাঙ্গীর আলম।

 

সমন্বয়ক সদস্যবৃন্দরা হলেন লুৎফুর চৌধুরী রাকিব (ইউকে), নীলাক্ষী সরকার অনুরাধা (শিলিগুড়ি, ভারত), ফয়জুর রহমান ফয়েজ (ইউকে), আজু অজন্তা (কলকাতা), সদস্য কয়েস আহমদ, ডা. রায়হানা আহমদ, মিহির মোহন, সন্তোষ রঞ্জন পাল, আশালতা, সাহিত্য অনুরাগী সৈয়দ ইমরানুল হক, জুবের আহমদ শিমুল, ফাহিমা কবির, মনি বেগম, ফিরোজ আহমদ সোয়েব, মোহাম্মদ শাহজাহান, শামিম আহমেদ (ইউকে)।

 

উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে রাহনামা শাব্বীর চৌধুরীকে আজীবন সভাপতি হিসেবে পদাসীন থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।