৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ

ডায়ালসিলেট ডেস্ক: প্রতিবন্ধী এক মেয়েকে (১২) শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে এক বৃদ্ধের (৬০) বিরুদ্ধে।  রোববার সকাল ৬টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর আবাসনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মেয়েটির প্রতি নজর ছিল একই আবাসনের বাসিন্দা আছকর মিয়ার (৬০)। সকাল ৬টার দিকে ঘরের পেছনে বসেছিল মেয়েটি। তাকে আমের লোভ দেখিয়ে ঝোঁপ ঝাঁড়ের দিকে নিয়ে যায় আছকর মিয়া। সেখানে তার শ্লীলতাহানির পর ধর্ষণ করার সময় আশপাশের মহিলারা দেখে ফেলে। তারা ওই বৃদ্ধকে উত্তম-মধ্যম দেয়। সূত্রে আরও জানা যায়, বিষয়টি স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা দেয়ার পাঁয়তারা চলছে।
এ বিষয় জানতে চাইলে আছকর মিয়া মুঠোফোনে বলেন, বিষয়টি একেবারে মিথ্যা। আমি এই কাজ করিনি। এখানকার মহিলাদের সঙ্গে আমার একটু ঝগড়া ছিল যার কারণে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বিষয়টি আমি শুনেছি। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।