ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও দোয়া করেছেন ৫ গ্রামের মানুষজন।
শুক্রবার (১২ মে) জুম্মার নামাজ শেষে বেলা ৩টার দইকে উপজেলার আলীনগর ইউনিয়নের বারামপুরের খোলা মাঠে বৃষ্টি কামনা করে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজ পরিচালনা করেন ভানুগাছ রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব হজরত মাওলানা আলিমুল ইসলাম।আয়োজকেরা জানান, কালবৈশাখীর মৌসমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসলও নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশি ক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন।