৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলে সেতু থেকে বাস পড়ে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃঃ ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। সেতুতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের রেল লাইনে পড়ে যায়। গতকাল শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন।

ব্রাজিলের মিনাস গেরাইস অঙ্গরাজ্যের জাও মনলেভাদে পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৫ জন। আহত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজন শিশু সহ একজনকে হেলিকাপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, বাসটি নিচে পড়ার আগে অন্তত ৪ জনকে বাস থেকে নেমে যেতে দেখেছেন তারা।
স্থানীয় পুলিশ জানায়, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। পালিয়ে যাওয়া চালককে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র।