১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় পর্দায় প্রথম

বিনোদন ডেস্ক:ফজলুর রহমান বাবুর জনপ্রিয় গান অবলম্বনে জয় সরকারের ছবি ‘ইন্দুবালা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গতকাল। ছবির নায়িকা নবাগতা কেয়া আক্তার পায়েল। তিনি বলেন, বড় পর্দায় প্রথম কাজ এটি আমার। এখানে সহশিল্পী হিসেবে আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জের মতো অভিনয় শিল্পীদের পেয়েছি। ছবিতে আমি ভদ্র একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। মূলত এটি ভালোবাসা, ফ্যামিলি স্ট্রাগলের গল্প। ছবিটি নিয়ে আমি আশাবাদী।