২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

ভারতীয় ১২ বোতল মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ

ভারতীয় ১২ বোতল মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ

ডায়াল সিলেট ডেস্ক :  শ্রীমঙ্গলে ভারতীয় ১২ বোতল মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম রোববার সকালে শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউপির আমরাইলছড়া প্রাইমারী স্কুলের দক্ষিনে গুটিবাড়ি পয়েন্টে  অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় ঝঞঊজখওঘএ জঊঝঊজঠঊ মদসহ স্বপন ইসলাম সেলিম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া স্বপন ইসলাম শ্রীমঙ্গলের হুগলিয়া এলাকার মুসলিম মিয়ার ছেলে বলে পুলিশ জানায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে এবং আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।