৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত-বাংলাদেশের সামরিক বন্ধুত্ব দীর্ঘদিনের

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ভারতীয় সেনাবাহিনী বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বেনাপোল চেকপোষ্টের নো-ম্যান্সল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো উপহারের ঘোড়া ও কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির উপহার গ্রহণ করেন এবং জানান, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের।
পরবর্তীতে ঘোড়া ও কুকুরগুলো নেয়া হয় ঢাকা সাভার ক্যান্টনমেন্টে।ভারত থেকে ঘোড়া ও কুকুর আসছে শুনে দেখতে সীমান্তে শত শত উৎসুক জনতা ভিড় করেন।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসর লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাঢ়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবে। তার প্রথম চালানের ২০টি ঘোড়া বাংলাদেশে এলো।

বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা শুরু হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমাদের সম্পর্কটা সব সময় বজায় রেখেছি।
পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার যোগাযোগটা সবসময় বজায় রাখা হবে হলেও আশাবাদ ব্যক্ত করেন মেজর জেনারেল হুমায়ুন কবির।