১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা রেহনুমার মৃত্যুতে সিলেট মহানগর যুবলীগের শোক

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ সাংস্কৃতিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্বরন এর বড় বোন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা সমিতি’র সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ভাষা রেহনুমা আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

এক শোক বার্তায়, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য,  বুধবার  (১৪ জুলাই ) ভোর রাত সাড়ে ৪টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এডভোকেট ভাষা রেহনুমা সাবেক মহিলা সাংসদ ও সুনামগঞ্জ জেলা বারের সম্মানিত পিপি শাহানা রাব্বানী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মরহুম গোলাম রাব্বানীর সাহেবের কন্যা এবং  বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা  খন্দকার মুদাচ্ছির বিন আলীর স্ত্রী।