১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদে নববী উন্মুক্ত করে দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক;:মুসুল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব।  করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসুল্লিদের জন্য সীমিত ছিল।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না।  এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবে।  খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর।

ডায়ালসিলেট  এম/