মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতার উদ্দিন এর পুত্র সন্তান মোহাম্মদ আমিন আরহাম এর আকিকা অনুষ্ঠানে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও অসহায় প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার ৪ মার্চ দুপুর দেড়টায় চেয়ারম্যান আখতার উদ্দিনের বাড়িতে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ সরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০টি সেলাই মেশিন ও অসহায় প্রতিবন্ধীর জন্য ৪টি হুইল চেয়ার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভি.পি (সুয়েব) প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।