১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক মামলায় ইরফান সেলিমের ২ দিনের রিমান্ড

ডায়ালসিলেট ডেস্ক;:

মাদক আইনের দায়ের করা মামলায় ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯শে অক্টোবর দুই আসামির বিরুদ্ধে চকবাজর থানার অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।