২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মানসিক ভারসাম্যহীনদের জন্য বোরহান উদ্দিন সোসাইটির সেবা কর্মসূচি

মানসিক ভারসাম্যহীনদের জন্য বোরহান উদ্দিন সোসাইটির সেবা কর্মসূচি

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজার শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) এর উদ্যোগে রোববার সকাল ৯টা থেকে দিনব্যাপী জেলার কুলাউড়া ও জুড়ী উপজেলা শহরে মানসিক ভারসাম্যহীনদের জন্য চুল নখ কেটে দেওয়া,গোসল করানো, নতুন কাপড় পরিধান, খাবার, প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর নেতৃত্বে এই মানবিক কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী আলহাজ্ব নজরুল ইসলাম কয়ছর , উপদেষ্টা ও বৃটেন প্রবাসী শেখ জাহাদ জসিম, মহাসচিব মিজানুর রহমান রাসেল ,জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, কুলাউড়া উপজেলার টিম লিডার রুমেল আহমদ চৌধুরী, যুগ্ম দপ্তর সচিব শেখ আব্দুস সুবহান দেওয়ান, জেলা মানষিক ভারসাম্যহীন সেবা কর্মসূচির সহকারী টিম লিডার রেজাউল ইসলাম রাফি, টিম মেম্বার তানভীর তালুকদারসহ অনেকে।

সংগঠনটির চেয়ারম্যান বলেন,আমাদের চারপাশে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষগুলো অবহেলায় আর অযত্নে পড়ে আছে, তারাও কিন্তু আমাদের মতই মানুষ। একসময় তাদের জীবনও ছিল সাজানো-গোছানো, জীবনকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে পরিবার-পরিজন ও আপন জনের ভালবাসা ছিন্ন করে রাস্তার বাসিন্দা, কেউ খাওয়ালে খায়,না হলে না খেয়ে থাকতে হয় দিনের পর দিন। বিশ্রামের জন্যও নেই কোন নির্দিষ্ট জায়গা,বরং সমাজের মানুষ তাদেরকে পাগল বলে অবহেলা করে চলছে।

তাই শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার উদ্যোগ গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে এইসব অসহায় মানুষের জন্য এই মানবিক সেবা কর্মসূচি ।

আমাদের এই মানবিক কর্মসূচি জেলা ব্যাপি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে এইসব মানসিক ভারসাম্যহীনদের জন্য পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায় শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।