৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় একদিনে করোনায় ১২৬ জনের প্রাণহানি Covid 19 victims body arrive for funeral service handled by health workers at Kampung Sungai Pusu muslim cemetery. May 22,2021. Picture by Ahmad Zamzahuri

আর্ন্তজাতিক ডেস্ক ::

মালয়েশিয়ায় কঠোর লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার ২ জুন করোনায় মারা গেছেন ১২৬ জন। এর মধ্যে তিন জন বিদেশি নাগরিকও রয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি ঘটেছে মোট ৩ হাজার জনের।

সাম্প্রতিক সময়ে দেশটিতে টানা রেকর্ড করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিনের পূর্বঘোষণা অনুযায়ী ১ জুন মঙ্গলবার থেকে দুই সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। চলবে ১৪ জুন পর্যন্ত। সমস্ত সামাজিক-অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কঠোর লকডাউন নিষেধাজ্ঞা বলবত থাকবে। শুধু জরুরি সেবা ও অর্থনৈতিক খাতের কার্যক্রম চলবে।

করোনায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত মালয়েশিয়ায় বুধবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার জন। আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৭ হাজার ১৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ৮৯৮ জন।