১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্তক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্তক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্তক্রীড়া প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য পিয়াস দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার, সহকারী শিক্ষক মো: মুজিবুল হক, সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীর, সহকারী শিক্ষিকা রুনা বেগম, সহকারী শিক্ষিকা প্রীতি রানী পাল ও সহকারী শিক্ষিকা নিলাদ্রী দেব ও তরুন দেবরায়।