১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমারে আরও ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক::

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর তাউঙ্গি শহরে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী ২৮৬ গণতন্ত্রপন্থী নিহত হলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, আজ মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মধ্যাঞ্চলীয় মনোয়াসহ আরো কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘আমরা কি ঐক্যবদ্ধ’, ‘হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ’, ‘বিপ্লব জিতবেই’। পরে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছোঁড়ে এবং অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে।