১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেধা যাচাই প্রতিষ্ঠান থাষ্ট ফর নলেজের পুরস্কার বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক  মৌলভীবাজারের বৃহৎ মেধা যাচাই প্রতিষ্ঠান থাষ্ট ফর নলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি একাটুনা ইউনিয়নে উলুয়াইল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
থাষ্ট ফর নলেজের নির্বাহী সভাপতি বকসি মিছবাহ্ উর রহমানের সভাপতিত্বে ও মো. জুয়েল আহমেদ থাষ্ট ফর নলেজের সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, সদর উপজেলা পনিশদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সামছুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমেদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ চৌধুরী, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন টিটু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন থাষ্ট ফর নলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বকশী মামুনুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।