৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে কুলাউড়া এবিসি স্পোটিং একাডেমী। ৫ উইকেটে এবিসি স্পোটিং একাডেমী ২১৩ রান করে। পরে সোনালী কিংস ঢাকা ২০ ইউকেট হারিয়ে ১৩৫ রান করে। খেলায় ৭৮ রানের ব্যবধানে বিজয়ী হয় কুলাউড়া এবিসি স্পোটিং একাডেমী।
বৃহস্পতিবার ৯ মার্চ বিকেল ৪টায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন আয়োজক পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অন্যান্যরা।
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা,ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।