১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বিকেলে দিকে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর এলাকায় মনু নদে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান ঘটনাস্থলে যান। সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসআই নাঈমুল হাসান বলেন, স্থানীয় লোকজন লাশ শনাক্ত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।