৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের টি এস এস কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন

মনজু বিজয় চৌধুরী॥   মৌলভীবাজার টি এস এস কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।  ৮ মার্চ বুধবার  উক্ত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির ৬ বারের নির্বাচিত সভাপতি বিজ্ঞ সিনিয়র এডভোকেট শ্রী রমাকান্ত দাশ গুপ্ত, মৌলভীবাজার জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউট(পিপি) সিনিয়র এডভোকেট শ্রী রাধাপদ দেব সজল ,টি এস এস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী পলাশ পাল,সহ-সভাপতি শ্রী দিপু কর্মকার,সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী প্রিতম দত্ত সজীব, জেলা শাখার সাবেক কার্যকরী উপদেষ্টা শ্রী প্রদীপ নাহা,টি এস এস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রী জগদীশ দাশ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ্রী তপন কান্তি দে,গুরুকুল জ্ঞান গৃহের সম্মনয়কারী শ্রী নির্মল সূত্রধর,টি এস এস মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক শ্রী নয়ন দেব, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শ্রী দিগন্ত দেব,মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী গোলক দাশ বুলবুল,মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী সৃজন দাশসহ মৌলভীবাজার টি এস এস  জেলা শাখার সদস্যর। অনুষ্ঠানে শুরুতে গীতা পাঠ করেন টি এস এস  জেলা শাখার সহ-সভাপতি শ্রী অরুন ভট্টাচার্য।