১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত সাধন সুত্রধর এবং সাইফুর রহমান নামে দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ শেরপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাধন সুত্রধর নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি সাধন সূত্রধর এনআই এক্ট আইনের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত। সাধন সুত্রধর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দীঘর ব্রাহ্মণ গ্রামের মৃত বাজেন্দ্র সূত্রধরের ছেলে।

এদিকে অপর এক অভিযানে পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) মোশাহিদ কামালের নেতৃত্বে পুলিশ সাইফুর রহমান নামে সাজাপ্রাপ্ত আরেক আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সাইফুর ২০১৬ সালের মৌলভীবাজার সদর থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। আসামি সাইফুর মৌলভীবাজার সদরের সাধুহাটি গ্রামের মছদ্দর মিয়ার ছেলে।