৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত:  উদ্ধার কাজ শুরু

মৌলভীবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত:  উদ্ধার কাজ শুরু

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস (৭২৩) ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।  এর ফলে সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যে দুটি রিলিপ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস এর পরিচালক ওমর ফারুক জানান, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে লাউয়াছড়া পাহাড়ী এলাকা অতিক্রমকালে উদয়ন এক্সপ্রেসটি ঝড়ের কবলে পরে। এ সময় চলন্ত ইঞ্জিনের সামনে একটি বিশাল আকৃতির গাছ লাইনের উপরে পড়ে গেলে ইঞ্জিনটি গাছের সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে খবর পেয়ে ভোর ৬ টার দিকে ঘটনাস্থলে পৌছে রেল পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। তারা যাত্রীদের উদ্ধার করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ষ্টেশনে পাঠিয়ে দেন। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।